সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর সেই নাজনীন সুলতানাকে শোকজ

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ১:০৫ অপরাহ্ণ

সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুলতানা নাজনীনকে শোকজ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ. কে. এম রাসেল তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। দুই কার্য দিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সুলতানা নাজনীনের বিরুদ্ধে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত অবস্থায় চিকিৎসার বিনিময়ে রোগীদের নিকট থেকে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে দৈনিক টেলিগ্রাম এ সংবাদ প্রকাশিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ. কে. এম রাসেল বলেন, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। দুই কর্ম দিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ কর হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ