বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার আশ্বাস যুক্তরাজ্যের

🕙 প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬ । ১২:৪৬ অপরাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক (Sarah Cooke) এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা রাষ্ট্রদূত প্রকাশ করেন। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ