বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে জেলের জালে ধরা পড়ল সাড়ে ৬ কেজির বিশাল গজার মাছ

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ৮:২৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি গজার মাছ। মাছটির ওজন প্রায় সাড়ে ৬ কেজি বলে জানা গেছে। শুক্রবার বিকেলে উপজেলার বাহিরচর গ্রামের জলাবদ্ধ ইছামতি নদীর কুম এলাকা থেকে মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলে মুনজের জানান, তিনি জাল ফেললে বিশাল আকৃতির গজার মাছটি ধরা পড়ে। এর আগেও কয়েকদিন আগে তার জালে প্রায় ৫ কেজি ওজনের আরেকটি গজার মাছ ধরা পড়েছিল।
তিনি আরও বলেন, ইছামতি নদীতে দীর্ঘদিন ধরে বাঁধ ও দূষণের কারণে অনেক স্থানে পানি স্থির হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব জায়গায় বড় আকারের গজার মাছের আধিক্য রয়েছে বলে তার ধারণা। শনিবার সকালে মাছটি আন্ধারমানিক আড়তে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় অটোরিকশাচালক চুন্নু বলেন, এত বড় গজার মাছ খুব কমই দেখা যায়। মাঝে মধ্যেই বাহিরচর কুম এলাকায় আরও বড় মাছ পানির ওপর ভেসে উঠতে দেখা যায়।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল হক ইকরাম বলেন, উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা ও ইছামতি নদীতে মাঝেমধ্যে বড় আকারের মাছ ধরা পড়ে। এর আগেও স্থানীয় জেলেদের জালে বড় মাছ আটকার খবর পাওয়া গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ