মঙ্গলবার

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পা জখমের অভিযোগ

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১০:৩৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে ঘিওর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে নাঈম নামের এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার ( ১২ মে ) রাতের যে কোনো সময় ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পূর্বপয়লা গ্রামে মোঃ ঘটু মিয়ার পুকুর পারে এ ঘটনা ঘটে বলে অভিযোগের বাদী মোঃ আবু মিয়া ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আবু মিয়া ও থানা সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবাইলজুড়ি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আবু মিয়া । পয়লা গ্রামের মোঃ ঘটু মিয়ার মেয়েকে বিয়ে করার সুবাদে গত কয়েক দিন যাবত বউ বাচ্চা নিয়ে শশুর বাড়িতে বেরাতে যায় তিনি। ঘোড়া দেখবাল করার মত তার বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় সঙ্গে করে ঘোড়াসহ গাড়ি নিয়ে যায় । আর এতেই তার কাল হয়ে দাড়ায়।বাঙ্গালা গ্রামের খৈইমুদ্দিনের ছেলে নাঈমের সাথে পূর্ব শত্রুতা থাকায় এ ঘটনা ঘটায়।

ঘিওর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল বলেন, অভিযোগকারি আমার অফিসে এসেছিলেন ঘটনাস্থলে আমি একজন অভিজ্ঞ ডাঃ পাঠিয়েছি অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন এটি অত্যন্ত অমানবিক ও দণ্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনাুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ