মানিকগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরেরর বেওথা ১৪৪ এলাকায় পিএমকে মানিকগঞ্জ সদর শাখা অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুর রশিদ।
দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম -যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে অংশ নেন পিএমকে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ডাঃ বুশরা নুর তুসি, ডাঃ রিয়াজ মাহমুদ হুদা, ডাঃ ফারজানা সুলতানা, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ সুমন রহমান, ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ জীম সাগর, ডাঃ মহিউদ্দিন সুমন অনি ও ডাঃ ইসমাইল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিএমকে মানিকগঞ্জ সদর শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম , জোনাল হিসাব রক্ষক আবু সাঈদ, হিসাব রক্ষক সোহেল রানা প্রমুখ।
এ বিষয়ে সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুর রশিদ বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
এছাড়াও মানিকগঞ্জ সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, আমাদের শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশু, সকল বয়সের হতদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই । বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপ – প্রধান নির্বাহী , দেওয়ান ফয়সালের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি।
জানা যায়, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করে আসছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে বলেও জানান কর্মকর্তারা।

