মঙ্গলবার

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১:০৪ অপরাহ্ণ

​সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
​সভার শুরুতে সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকরা নবাগত ইউএনও-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাঁর হাতে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করা হয়।
​সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:​মো. সোহেল রানা খান, সাবেক সাধারণ সম্পাদক (আগামীর সময়) ​আনোয়ার হোসেন, সাবেক সভাপতি (ভোরের দর্পণ) ​মুহাম্মদ লুৎফর রহমান, সিনিয়র সদস্য (দৈনিক সংবাদ ও এশিয়ান এজ) ​আপেল মাহমুদ চৌধুরী, সভাপতি, সাংবাদিক সমিতি ​আব্দুস সালাম শফিক, সাবেক যুগ্ম সম্পাদক (প্রতিদিনের বাংলাদেশ) ​এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ (যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মনি (দৈনিক বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরু (খোলা কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানাসহ (জনকণ্ঠ ও এনটিভি) স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।

​সভায় সাংবাদিকরা সাটুরিয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র নবাগত ইউএনও’র সামনে তুলে ধরেন। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সাটুরিয়ার ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যানজট নিরসনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন ও গণমাধ্যম সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ