মানিকগঞ্জ জেলার সাটুরিয়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) উপজেলা মডেল মসজিদে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এ আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন-এর মানিকগঞ্জ জেলার উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাচ্ছুম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মুরসাল, মাস্টার ট্রেইনার মো. আশরাফুল আলম এবং দরগ্রাম আলেয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার মাওলানা হাবিবুল্লাহ, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী, সাধারণ কেয়ারটেকার হাফেজ মুফতি মো. আল আমিন শিকদার, মো. রফিকুল ইসলাম ও মো. আমিনুল রহমান।
এছাড়া মডেল মসজিদের খতিব ও ইমাম মো. মাসুদুর রহমান,ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ এবং শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সভায় ইমামদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি, নৈতিক শিক্ষা বিস্তার এবং মসজিদভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ইমামরা সমাজের পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের মাধ্যমে সঠিক ধর্মীয় শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব।
এ সময় চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বক্তারা আরো বলেন, চলতি হাম টিকা, বাল্য বিয়ে, মাদক বিরুধী বক্তব্য আগামী খুৎবার পূর্বে বয়ান রাখার জন্য আহবান করা হয় ইমামদের জন্য।

