বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটানোর অভিযোগ উঠেছে

🕙 প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ । ১১:৪০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে জমি নিয়ে বিরোধের জেরে মোঃ ফজলুল হক নামে এক কৃষককে পিটানোর অভিযোগ উঠেছে।

বুধবার সকালের দিকে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে সরেজমিনে গিয়ে দেখা যায়।

ভর্তিকৃত ব্যক্তির নাম মোঃ ফজলুল হক (৫৬) পিতা মৃত আকবর আলী গ্রাম ফুলহারা তিনি পেশায় কৃষক । তাঁর বাড়ি ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের ফুলহারা মধ্যপাড়া এলাকায়। বুধবার সকালে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। এরপর চিকিৎসার জন্য তাঁকে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মোঃ ফজলুল হকের সঙ্গে তাঁর এক প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমির ওপর দিয়ে হালিমকে নির্মাণের চেষ্টার সময় বাধা দেন। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাধে। এর একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হালিম পিতা তফছের , মোহাম্মদ, লিয়াকত উভয় পিতা মনুর উদ্দিন , রিয়াদ পিতা লিয়াকত ,সাইফুল তমছের আলী , মিজান পিতা মান্নু, রতন পিতা মৃত পাগান, হাসনা তফছের,আলিয়া স্বামী তফছের, কলি স্বামী হালিম , রেনু স্বামী লিয়াকত ও জামাই সাদেক পিতা অজ্ঞাত সর্বসাং ফুলহারা মোঃ ফজলুল হক, স্ত্রী আফরোজা, ছেলে আশিক ও ছেলের বউ সাদিয়াকে লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত ব্যক্তিদের মধ্যে মোঃ ফজলুল হকের অবস্থা আশঙ্কাজনক।

ফজলুল হকের ছেলে মোঃ আশিক বলেন বিবাদীগণ অনধিকার চর্চা করে আমাদের বাড়ির বিল্ডিং এর ভিতরে ঢুকে আমাদেরকে মারপিট করে স্বর্ণালংকারও নগদ টাকা পয়সা নিয়ে যায়। আমরা বাংলাদেশ সরকার ও মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাইয়ের কাছে এর সঠিক বিচার চাই।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মোঃ ফজলুল হককে মার পিট করে জখম করার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। হালিম নামের এক প্রতিবেশীসহ বারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে সেই অভিযোগে আসামি করা হয়। তদন্ত্র সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ