মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৭ হাজারাধিক শিক্ষার্থী

🕙 প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ । ১১:৩৭ পূর্বাহ্ণ

সারা দেশের মতো মানিকগঞ্জেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষা শুরুর পর জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার জন্য ২৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী। এছাড়া এসএসসি ভোকেশনাল শাখায় ১০টি কেন্দ্রে ২ হাজার ৫৫১ জন, দাখিল পরীক্ষায় ৪টি কেন্দ্রে ১ হাজার ৩৬ জন এবং দাখিল ভোকেশনালে ৩টি কেন্দ্রে ১৩৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সব মিলিয়ে জেলায় মোট ৪০টি কেন্দ্রে ১৭ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও নকলের সুযোগ নেই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ