বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে অভিযানে তিনজনকে ৪ লক্ষ টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ । ১১:৩৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার ২১ এপ্রিল বিকেলে এ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ তানভীর ইসলাম।

এ সময় ঘটনা স্থলে কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে উপরিভাগের ফসলের উর্বর জমিসহ অন্যান্য ভূমি বিক্রয়ের উদ্দেশ্যে কর্তন করার জন্য তিনজন অভিযুক্তকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে তথ্য প্রদান করে সহযোগিতা প্রদানের জন্য সকলকে ধন্যবাদ জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ