মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ, ১২ মে ভোট

🕙 প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ । ৫:৩৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, প্রার্থীরা বিকেল পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

ইসি জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এরপর ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সে অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পেতে পারে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জোটগুলো থেকে নির্ধারিত সংখ্যার বেশি প্রার্থী না থাকলে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিএনপি জোট তাদের নির্ধারিত ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

এখন পর্যন্ত ইসি থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ