আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৩নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার ৬শ’ ১৪ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার সাথি রাণী নিয়োগী, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিল উদ্দিন, শিবালয় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।
ঈদুল আজহার আগে ভিজিএফের চাল পেয়ে খুশি উপকারভোগী অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো।

