সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

🕙 প্রকাশিত : ১৮ মে, ২০২৬ । ২:৫৭ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৬ মে, ২০২৪ তারিখে পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত এই কমিটিতে মুহাম্মদ মফিজুর রহমান সভাপতি এবং এস, এম, মাহমুদ চৌধুরী (শিপলু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে আব্দুল ওহাব মীর এবং সহ-সভাপতি পদে মনির হোসেন, মোহাম্মদ আজাদ হোসেন ও মির্জা লাবনী স্থান পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছেন: যুগ্ম-সাধারণ সম্পাদক: মো: আব্দুল হাসান মিয়া প্রধান এবং মো: শাহজাহান। সাংগঠনিক সম্পাদক: মো: গোলাম রাব্বানী খোকন। সহ-সাংগঠনিক সম্পাদক: এস, এম, মাসুদ সুলতান মাহির। আইন বিষয়ক সম্পাদক: মো: ইসমাইল হোসেন সাগর। দপ্তর সম্পাদক: মঞ্জুরুল আহসান খান। প্রচার সম্পাদক: আতিকুর রহমান।

জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সভাপতি মো: জহিরুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক খোন্দকার সালাহউদ্দিন (রমি) এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি মানিকগঞ্জ জেলা বিএনপি’র পেশাজীবী আন্দোলনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দও দলীয় কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ