শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলো সাত্তার ফাউন্ডেশন

🕙 প্রকাশিত : ১৫ মে, ২০২৬ । ১২:১৭ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত গবাদিপশু ব্যবসায়ীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সাত্তার ফাউন্ডেশন। শুক্রবার বাদ জুম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার খান ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

স্থানীয়রা জানান , উপজেলার মানিকনগর গ্রামের কয়েকজন গবাদিপশু ব্যবসায়ী রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। আজ তাদেরকে অনুদান দেয়া হয়েছে। অনুদান প্রাপ্তরা হলেন — মানিকনগর গ্রামের মোঃ আলমাছ, মোঃ ইয়াকুব আলী, মোঃ আব্দুল হক, মোঃ রহমান বেপারী, মোঃ জাকির হোসাইন এবং আব্দুর রশিদ বেপারী।
এছাড়া সিংগাইর থানার সামনের চা বিক্রেতা সাথী বেগমের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
আলহাজ্ব আব্দুস সাত্তার খান নিজস্ব অর্থায়নে উপজেলার শতাধিক এতিমখানা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। পাশাপাশি তার মা-বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রমও নিয়মিত পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে আলহাজ্ব আব্দুস সাত্তার খান বলেন,
“আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দান করি না। আল্লাহর দেওয়া অর্থ-সম্পদ থেকে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ মোতাবেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের কল্যাণে সহযোগিতা করে থাকি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ