রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ব্র্যাক সিডের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তিতে ফলন বাড়াতে কর্মশালা

🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ১:১৩ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আধুনিক উৎপাদনশীল কলাকৌশল প্রয়োগের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করতে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকেল ৩টায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর-শ্যামনগর গ্রামের রফিজ উদ্দিনের বাড়িতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার আব্দুর রশিদ এবং পরিচালনা করেন রিজিওনাল সেলস অফিসার মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা কর্মকর্তা মোঃ হাবিবুল বাশার চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার তালুকদার ও রোকনুজ্জামান খান।
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত—যেমন ধান, সরিষা, আলু, ভুট্টা ও বিভিন্ন সবজি—চাষাবাদের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কৃষকদের কীটনাশকের পরিবর্তে ব্র্যাকের জৈব বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, “ভালো বীজে ভালো ফসল”—এই লক্ষ্য সামনে রেখে ব্র্যাক সিড কাজ করে যাচ্ছে। তারা কৃষকদের উন্নতমানের বীজ ও জৈব বালাইনাশক ব্যবহারের আহ্বান জানান।

কর্মশালার শেষে কৃষিবিষয়ক প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের মাঝে ৪০ জন কৃষককে বিভিন্ন কৃষি বীজ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ