মঙ্গলবার

২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে কৃষি খাতের আধুনিকায়ন ও গ্রামীণ রূপান্তরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনিষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ । ৮:১৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে কৃষি খাতের আধুনিকায়ন ও গ্রামীণ রূপান্তরের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা- তুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ( শস্য ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ ড. মমতাজ সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ পার্বতী পাল, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ।
বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণ, পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারই এ প্রকল্পের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে স্থানীয় কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ