রবিবার

১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঘিওরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ ও মিছিল

🕙 প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ । ৪:২৭ পূর্বাহ্ণ

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখা।

শনিবার (১১ এপ্রিল ) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওরে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঘিওর উপজেলা জামায়াতে ইসলামির আমির মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, ঘিওর সদর ইউনিয়নের সভাপতি মাওলানা জাকির হোসেন, পয়লা ইউনিয়ন জামাত ইসলামী সভাপতি কাজী ফিরোজ , ডাঃ আব্দুল আজিজ , আব্দুস সামাদ প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ