শনিবার

৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা কমিটি গঠন

🕙 প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ । ৬:৫৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাটুরিয়া পদ্মা রিভারভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবুল কালাম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, জেলা শাখার উপদেষ্টা শহিদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও তেওতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. আব্দুল কাদের, সমাজসেবক মাহবুব হোসেন, শরিফুল ইসলাম, মো. লাবু মিয়া প্রমুখ।

সভা শেষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের শিবালয় উপজেলা শাখার ৬ উপদেষ্টাসহ দেলোয়ার হোসেন দেলোকে আহ্বায়ক ও কবির হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ