মানিকগঞ্জে ঈদ আনন্দ উপলক্ষে সদর উপজেলার চান্দি গোলরা যুব সংঘের উদ্যোগে দারিয়ালা ও দাড়ি ছাড়া দু দলের মধ্যে আকর্ষণীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ঈদের দ্বিতীয় দিনে বিকেলে চান্দি গোলরা স্কুল মাঠে অনুষ্ঠিত এ ফুটবল খেলায় প্রথম ও দ্বিতীয় আর্ধে কোন দলই গোল করতে না পারায় ড্র থাকে। পরে ট্রাই বেকারেও ও ড্র থাকায় দু দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আহাম্মদ আলী। এ সময় আয়োজক কমিটির অন্যতম সদস্য ইউপি মেম্বার ফজলুল হক রাজা ও আবু সাদাত খান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

