শুক্রবার

২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যাকাণ্ডে ভারতে গ্রেপ্তারদের ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

🕙 প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ । ৭:২৪ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং ভারতে গ্রেপ্তার ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিয়েছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় ভারতে প্রথমে দুইজন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে আমরা দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে অনুরোধ জানিয়েছি।”

তিনি আরও জানান, “আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে, যাতে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী অভিযুক্তদের আইনানুগভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।”

সরকার এ ঘটনায় জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ