মানিকগঞ্জের তিনটি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। বৃহস্পতিবার রাত দুইটার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানারা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
মানিকগঞ্জ-১ (১৬৮) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর। তিনি ভোট পেয়েছেন ১,৩৭,৭৭৩টি, নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক ভোট পেয়েছেন ৭৭,৮১৮টি।
মানিকগঞ্জ-২ (১৬৯) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান। তিনি ভোট পেয়েছেন ১,৭৫,৭৭৬টি, নিকটতম প্রার্থী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন ভোট পেয়েছেন ৮১,৫৩১টি।
মানিকগঞ্জ-৩ (১৭০) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আফরোজা খানম। তিনি ভোট পেয়েছেন ১,৬৭,৩৪৫টি, নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর ভোট পেয়েছেন ৬৪,২৪২টি।
গণভোটের চূড়ান্ত ফলাফল
মানিকগঞ্জ-৩ আসনের ১৫২টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯১,৯০৮ জন, না ভোট প্রদান করেছেন ৫২,৫৯৫ জন।
মানিকগঞ্জ-২ আসনের ১৮৬টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৮৭,৬২৬ জন, না ভোট প্রদান করেছেন ৫৫,৭৪০ জন।
মানিকগঞ্জ-১ আসনের ১৮০টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯৯,২৫২ জন, না ভোট প্রদান করেছেন ৭৪,৩৬৬ জন।

