সাটুরিয়ায় প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ভাতা ও সেলাই মেশিন বিতরণ

🕙 প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিনি সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ ভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের জনপ্রতি ৫০ শতাংশ হারে ৩ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (ডব্লিউটিসি)’ পরিচালিত দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ আয়োজন ২৮ জন প্রশিক্ষণার্থীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করবে।
​প্রশিক্ষণ ভাতা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ সফলভাবে শেষ করায় অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ