যুবদল নেতার প্রচেষ্টায় বাঁচলো যুবকের প্রাণ

🕙 প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬ । ৪:৪২ এএম

মানিকগঞ্জের বেউথা নদীর পাড় থেকে মুখে কসটেপ বাঁধা অবস্থায় হৃদয় (১৭) নামে এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া কিশোর হৃদয়ের বাড়ি চর তিল্লি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন।

জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হৃদয়ের সঙ্গে দুই ব্যক্তি কথা বলেন। তারা মোটরসাইকেলে স্টিকার লাগানোর কথা বলে তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর কীভাবে তাকে বেউথা নদীর পাড়ে নেওয়া হয় এবং তার মুখে কসটেপ লাগানো হয়, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ডিউটি অফিসার আজম বিষয়টি জানতে পারেন। পরে মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম বিশ্বাস বাবু দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মো. আব্দুর রশিদ ও ফজলুর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

পরে গুরুতর অবস্থায় হৃদয়কে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

তবে কারা, কী উদ্দেশ্যে ওই কিশোরকে নদীর পাড়ে নিয়ে গিয়েছিল এবং ঘটনার পেছনে কোনো অপহরণ বা অন্য কোনো কারণ রয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ