সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি: ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, সার জব্দ

🕙 প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬ । ৩:৪৬ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযুক্ত দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জান্না বাজারের সার ব্যবসায়ী সানোয়ার হোসেনের দোকানে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সারের নমুনা পরীক্ষা ও অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
​অভিযানকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম,ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান,সাটুরিয়া থানা-পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​আসন্ন কৃষি মৌসুমে ভেজাল সার বিক্রি বন্ধে ও কৃষকদের সুরক্ষা দিতে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ