ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি, শোক জানালেন প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬ । ৫:১০ এএম

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট সুবিয়ান্তোর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

তিনি বলেন, ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী ভূমিকম্পে নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও দুর্দশাগ্রস্ত মানুষ প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি পাবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ