‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভূঁইয়া, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা বিএনপির সদস্য ও শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, উপজেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সাংবাদিক শাহজাহান বিশ্বাস এবং জুলাই যোদ্ধা হাসান আলী, এস এম আমিনুল ইসলাম, মো. নাহিদ ইসলাম ও কামরুল আহসানসহ অন্যান্যরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

