বিশ্বকাপ হাতছাড়া, আর্জেন্টিনার জার্সি থেকে সরছে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

🕙 প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ । ১০:৪৮ এএম

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হারানোর পর এবার পরিবর্তন আসছে দলের অফিসিয়াল জার্সিতেও। বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক ‘বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রতীক হিসেবে এতদিন জার্সিতে থাকা বিশেষ ব্যাজটি আর ব্যবহার করা হবে না। ২০২৬ বিশ্বকাপের শিরোপা জেতায় এখন এই মর্যাদা ও ব্যাজ স্পেনের দখলে যাবে এবং তাদের জাতীয় দলের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ যুক্ত হবে।

ফলে আর্জেন্টিনার জার্সিতে এখন থেকে কেবল ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন প্যাচই থাকবে। ওই আসরের ফাইনালে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে স্পেন।

ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি আর্জেন্টিনা। পুরো ৯০ মিনিটে লিওনেল মেসিদের কোনো শটই লক্ষ্যে বা গোলমুখে ছিল না। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও সেগুলোও অন-টার্গেটে ছিল না।

এদিকে, ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা ঘিরে নানা ধরনের জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হলেও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এসব দাবি নাকচ করে দিয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ