বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আব্দুল হামিদ খান ডাবলুর ২য় মৃত্যুবার্ষিকী আজ শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।
এ উপলক্ষে গোলাপনগরের ‘জামিয়া ফখরুদ্দীন (রহঃ) আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা’-য় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং এতিম ছাত্রের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিনী খোন্দকার নাসিমা হামিদ সিমু, জ্যেষ্ঠ পুত্র খোন্দকার দেলোয়ার হোসেন আলভী, এবং মেঝো পুত্র খোন্দকার আহনাফ হামিদ অরভিল। এছাড়া খন্দকার হামিদ খান বাবলুর সহধর্মিনী তানজিন হামিদ মিতুলসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এতে অংশ নেন।
উল্লেখ্য, ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত খন্দকার আব্দুল হামিদ ডাবলু ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর বাবা মরহুম খন্দকার দেলোয়ার হোসেন এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১/১১-এর দুঃসময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন।

