দৌলতপুরে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ । ২:০০ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক মোঃ তৌহিবুর রহমান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডিপিসি মোঃ জাকির হোসেন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসলাম আল হাজীব।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

এসময় আরোও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সহ-সভাপতি ও আত্মকর্মী মোঃ এটিএম জাহাঙ্গীর আলম।প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুব সংগঠক ও আত্মকর্মী মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সালমান খান, অশিক্ষিত আত্মকর্মী সাংবাদিক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম,যুব সংগঠক আনোয়ারা সুলতানা, আত্মকর্মী আমিরুল ইসলাম, উপজেলা যুব কমিটির সদস্য ও যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।

কর্মশালায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের দায়িত্ব ও কার্যকরী ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় যুব প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, “একটি দেশের মূল চালিকাশক্তি হলো তার তরুণ ও যুবসমাজ। সমাজ থেকে অন্যায়, মাদক, বাল্যবিয়ে ও সহিংসতা দূর করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে যুবসমাজ যাতে শুধু নিজের ভাগ্য বদল নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে—সেই পরিবেশ তৈরিতে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। তিনি যুবকদের উদ্দেশ্যে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় রুখে দিয়ে একটি আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।”

অনুষ্ঠানের প্রধান অতিথি তৌহিবুর রহমান বলেছেন “যুবসমাজই দেশের আসল শক্তি ও সম্পদ। দক্ষ যুবশক্তি ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক শান্তি রক্ষা করা সম্ভব নয়। যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেবল প্রশিক্ষণ নিলেই হবে না, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে হবে। যুব সমাজ জাগ্রত হলে দেশের শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ