দীর্ঘদিনের আলোচিত সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসি।
শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
ঘনিষ্ঠজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘ সময় ধরে সম্পর্কের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় ছিলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি।

