গ্যারেজের তালা ভেঙে প্রাইভেটকার চুরি, গ্রেপ্তার এক

🕙 প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬ । ১০:৪০ এএম

মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া টয়োটা প্রিমিও প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই। এ ঘটনায় আজ ভোরে ধামরাইয়ের জয়পুরা থেকে রাসেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার রাসেল সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

পুলিশ সুপার জানান, গত ২২ আগস্ট রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া বাজারের একটি গ্যারেজে গাড়িটি রেখে বাড়িতে যান মালিক মো. মহসীন মিয়া। পরদিন সকালে গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান, তালা ভাঙা এবং তাঁর প্রাইভেটকারটি নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঘটনার পর পিবিআই মানিকগঞ্জ গাড়ি উদ্ধারে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ধামরাইয়ের জয়পাড়া এলাকার শাকিনা বটতলা মন্দিরের কাছ থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ