শুক্রবার

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির মানিকগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি আশিকুর, সম্পাদক আসাদুল্লাহ

🕙 প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ । ৪:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশের অন্যতম পরিচিত মানবাধিকার সংগঠন  হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (HRDS)-এর মানিকগঞ্জ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জুন ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

​সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এই কমিটিতে মোট ১৯ জন সদস্য স্থান পেয়েছেন।
​নতুন গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন  দৈনিক নয়া দিগন্ত এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও মিরর নিউজ এর জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান  এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আসাদুল্লাহ।

​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন​ সহ-সভাপতি শাহ আলম, আবরিন সাদ ও রাইয়ান বিন আলম।​যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুর রহমান ও সাফিন আহমেদ আপন।কোষাধ্যক্ষ সাইমুম সাইম, ​দপ্তর সম্পাদক  সাদাত নাবী হিমেল, , সাদাতুন্নবী হিমেল।গবেষণা সম্পাদক: আরাফ মাহমুদ,আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক: মো. রকিবুল ইসলাম সিয়াম,কর্মসূচি সম্পাদক: মো. জাকির হোসেন এবং সহকারী কর্মসূচি সম্পাদক আমির হামজা,প্রচার ও প্রকাশনা সম্পাদক: কাজী আব্দুল্লাহ।

​এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এস এম জুবায়ের রহমান, তাওহীদুল রহমান তামিম, শেখ ফাওযীয়া, সুমাইয়া নদী এবং জেসিকা শেখ জেবা।
​নতুন কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে জেলাজুড়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ