খামেনির মৃত্যুতে ইরান দূতাবাসে শোক জানালেন এনসিপি নেতা আখতার হোসেন

🕙 প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ । ৮:৪১ এএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

রোববার (৮ মার্চ) ঢাকাস্থ ইরান দূতাবাসে সংরক্ষিত খোলা শোক বইয়ে সই করে তিনি প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে একই দিন দুপুরে খামেনির মৃত্যুতে শোক জানাতে এনসিপির একটি প্রতিনিধি দল ইরানি দূতাবাসে যায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আখতার হোসেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন এবং অ্যাডভোকেট হুমায়রা নূর। তারা ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন।

দূতাবাসে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা শোক বইয়ে স্বাক্ষর করার মাধ্যমে আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ