দৌলতপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ । ১২:১২ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর ফিরোজ,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ