শিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

🕙 প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ । ১০:৩৪ এএম

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, ‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শিবালয় উপজেলা কার্যালয় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুবেল মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ দবিরুল ইসলাম, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, সাংবাদিক মো: শাহজাহান বিশ্বাস, ধূসর কৃষক সমবায় সমিতির’ সভাপতি আহসানুল হাবিব, সদস্য হোসনে আরা, জাহানারা ও শিল্পী সরকার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবালয় থানার তদন্ত ওসি মিনহাজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামছুন নাহার ও আইসিটি কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান।
বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ