মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে হাজির না হওয়ায় এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

🕙 প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ । ৬:৩৬ পূর্বাহ্ণ

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতে মানহানির মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ