শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ৩:৫৭ পূর্বাহ্ণ

শুক্রবার দিবাগত রাতে হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি, এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমি আপনাদের সঙ্গে হজ যাত্রার প্রাক্কালে দেখা করার সুযোগ পেয়েছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশের মানুষের জন্য বর্তমান সরকার যে কাজগুলো করার চেষ্টা করছে তা যেন সম্পন্ন করার তৌফিক আল্লাহ দান করেন। এসময় তিনি হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির জন্য হজ যাত্রীদের নিকট দোয়া প্রার্থনা করেন।

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আজ থেকে হজ ফ্লাইট-২০২৬ শুরু হলো। এ বছর বিমান বাংলাদেশ, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স এর ২০৭টি ফ্লাইটের মাধ্যমে কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই প্রায় ৭৮,৫০০ জন হজযাত্রী পরিবহন করা হবে। এছাড়া গতবছরের তুলনায় টিকেট প্রতি খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছে।
বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত ০০:২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আজ মোট ১৪ টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদিয়া ও চারটি ফ্লাইনাস পরিবহন করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ