মঙ্গলবার

৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর ঘটনার বিচার দাবিতে নিরপেক্ষ তদন্ত কমিশন চাইলেন জামায়াত আমির

🕙 প্রকাশিত : ৫ মে, ২০২৬ । ৬:১৮ পূর্বাহ্ণ

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি শাপলা চত্বরের ঘটনাকে দেশের ইতিহাসে “বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করেন।
শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, ওই দিনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি ছিল।
বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত, এ অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ