মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে গত সোমবার (৪মে)রাতে শিশুটির মা বাদী হয়ে সৎ বাবার বিরুদ্ধে থানা একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, সিংগাইর উপজেলার মতি মিয়া ৫ বছর আগে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বিয়ে করে। পরে তার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এক বছর ধরে ওই শিশুটির উপর সৎ বাবার কু-নজর পড়ে। গত শুক্রবার(১মে) রাতে শিশুটিকে তার সৎ বাবা জোরপূর্বক ধর্ষণ করে। সকালে শিশুটির মা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
শিশুরটির মা বলেন, “মতি মিয়া একজন মাদকাসক্ত। এর কয়েক মাস আগেও সে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোকজন ও মতি মিয়ার বিষয়টি ধামাচাপা দেয়। এবিষয় নিয়ে আমাকে একাধিকবার মারধর করে মতি মিয়া। প্রশাসনের কাছে আমি উপযুক্ত বিচার চাই।”
সিংগাইর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।”

