সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু, সন্দেহভাজন রোগী ৪১ হাজার ছাড়াল

🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ১:১২ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০২ জনে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪১ হাজার ৭৯৩ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, একই ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ