সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ নির্বাচনে এগিয়ে বিজেপি, অন্য রাজ্যেও ভিন্ন চিত্র

🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ৫:৫২ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১৬৯টি আসনে এগিয়ে আছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৯টি আসনে।
ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আসামে ১২৬টি আসনের মধ্যে ৯৭টিতে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। সেখানে কংগ্রেস এগিয়ে আছে ২৪টি আসনে এবং একটি আসনে এগিয়ে রয়েছে এআইইউডিএফ।
তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ