বুধবার

৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের সাংবাদিক চন্দন ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এ ফেলো মনোনীত

🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ১:৩০ অপরাহ্ণ

মানিকগঞ্জের অনুসন্ধানী সাংবাদিক জাহিদুল হক চন্দন ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এ ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ( এমআরডিআই) আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে নির্বাচিত সাংবাদিকরা অংশ নেবেন।
আগামী ৮ ও ৯ মে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রায় ৪০০ জন সাংবাদিক সরাসরি অংশগ্রহণ করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য চারশো আসনের বিপরীতে প্রায় চার হাজার আবেদন জমা পড়ে। এদের মধ্যে ১৮৯ জনের স্টোরি কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ৬১ জন সাংবাদিককে ফেলো হিসেবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে একজন মানিকগঞ্জের জাহিদুল হক চন্দন।

জমা দেওয়া স্টোরি আইডিয়ার গুণগত মানের ভিত্তিতেই তাকে এ ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জাহিদুল হক চন্দন দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় কাজ করে আসছেন।

সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা সাংবাদিক, সম্পাদক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।

তাদের মধ্যে রয়েছেন— ইউনেসকো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ডন (পাকিস্তান)-এর সম্পাদক জাফর আব্বাস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান,আন্তর্জাতিক মিডিয়া আইন বিশেষজ্ঞ ড. জোয়ান বারাটা, টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক, টরন্টো স্টারের সাবেক নির্বাহী সম্পাদক মারডক ডেভিস, কানাডার অনুসন্ধানী সাংবাদিক জুলিয়ান শের, টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, নিউ এজের সম্পাদক নূরুল কবির, দ্য ডেইলি স্টারের কনসালটিং এডিটর কামাল আহমেদ, প্রথম আলোর (ইংরেজি) টিম লিডার আয়েশা কবির, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী,মাছরাঙা টেলিভিশনের সম্পাদক-ইন-চিফ রেজওয়ানুল হক, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ,গ্লোবাল ফোরাম ফর মিডিয়া ডেভেলপমেন্ট (GFMD)-এর ডেপুটি চেয়ারম্যান ড. লক্ষ্মণ দত্ত পন্ত, দ্য ট্রিবিউনের ডেপুটি এডিটর (ডিজিটাল) রোহিত ভান, প্রথম আলোর সাংবাদিক উন্নয়ন পরামর্শক কুররাতুল আইন তাহমিনা,বিবিসির সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার,দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন, লাইভ টিভির ব্যবস্থাপনা পরিচালক তালাত মামুন, দ্য ডেইলি স্টারের উপ-সম্পাদক অরুণ দেবনাথ, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. এস. এম. রেজওয়ান উল আলম, এমআরডিআই-এর হেড অব ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড আইজে হেল্পডেস্ক বদরুদ্দোজা বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মশিহুর রহমান,ইউএনডিপি বাংলাদেশের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর আন্দ্রেস ডেল কাস্তিয়ো সানচেজ, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক, আনন্দবাজার পত্রিকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর স্বাতী ভট্টাচার্য, সাংবাদিক ও মেন্টর তৌহিদুর রহমান, দ্য ডেইলি স্টারের ডিজিটাল এডিটর তানিম আহমেদ, দ্য হুইসেলের হেড অব প্রোডাকশন আশরাফুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক (আউটরিচ ও কমিউনিকেশন) তৌহিদুল ইসলাম, নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান, এএফপি ঢাকার ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম, জিআইজেএন-এর ইন্দোনেশিয়া এডিটর খলিকুল আলিম,জিআইজেএন-এর বাংলা সম্পাদক এস কে তানভীর মাহমুদ,দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলামসহ আরও অনেকে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ