সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পোশাকে পরিবর্তন: আগের শার্ট বহাল, প্যান্টে খাকি ফিরছে

🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ১০:৪২ পূর্বাহ্ণ

পুলিশের নতুন পোশাক মানানসই না হওয়ায় তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগের শার্ট বহাল রেখে প্যান্টে খাকি রঙ ফিরিয়ে আনা হবে।

সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি এবং এটি মানানসই নয় বলে মত এসেছে। পুলিশ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। তিনি জানান, মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং অন্যান্য এলাকায় নীল রঙের শার্ট আগের মতোই থাকবে, আর প্যান্ট হবে খাকি রঙের। একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাক নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর কয়েকজন শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, যা সরকারের নিয়ন্ত্রণে নয়। তবে এসব ব্যক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ করছে, যদিও এর সুফল পেতে কিছুটা সময় লাগতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ