সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশুমৃত্যু বেড়েই চলেছে: একদিনে ১৭ জনের প্রাণহানি, মোট ছাড়াল ৩০০

🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ১২:০৩ অপরাহ্ণ

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে ৩১১ জনে পৌঁছেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ১৭ শিশুর মধ্যে ১৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য, এই ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে দুইজনের মৃত্যু আগের দিনে হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৫০ দিনে হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে এবং হামে আক্রান্ত হয়ে ৫২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের এবং ৫ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে, যার মধ্যে ৬১৮ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ১৯২, রাজশাহীতে ১৬৮ এবং বরিশালে ১৩৩ শিশুর মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে একই সময়ে ১ হাজার ৬১ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ