বাংলাদেশের অন্যতম পরিচিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (HRDS)-এর মানিকগঞ্জ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জুন ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এই কমিটিতে মোট ১৯ জন সদস্য স্থান পেয়েছেন।
নতুন গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া দিগন্ত এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও মিরর নিউজ এর জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আসাদুল্লাহ।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি শাহ আলম, আবরিন সাদ ও রাইয়ান বিন আলম।যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুর রহমান ও সাফিন আহমেদ আপন।কোষাধ্যক্ষ সাইমুম সাইম, দপ্তর সম্পাদক সাদাত নাবী হিমেল, , সাদাতুন্নবী হিমেল।গবেষণা সম্পাদক: আরাফ মাহমুদ,আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক: মো. রকিবুল ইসলাম সিয়াম,কর্মসূচি সম্পাদক: মো. জাকির হোসেন এবং সহকারী কর্মসূচি সম্পাদক আমির হামজা,প্রচার ও প্রকাশনা সম্পাদক: কাজী আব্দুল্লাহ।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এস এম জুবায়ের রহমান, তাওহীদুল রহমান তামিম, শেখ ফাওযীয়া, সুমাইয়া নদী এবং জেসিকা শেখ জেবা।
নতুন কমিটির নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে জেলাজুড়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

