মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার বাবা সাবেক মন্ত্রী ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুণার রশিদ খান মুন্নু’র কবর জিয়ারত করেছেন মানিকগঞ্জে বিএনপি দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত জেলা কমিটির নেতারা ।
শুক্রবার বিকেলে বাদ আছর ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের গিলন্ড এলাকায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁরা পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন ।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির জেলা পেশাজীবী দলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী শিপলু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওহাব মীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসান মিয়া প্রধান, সহসভাপতি মনির হোসেন ও মির্জা লাবনী, সহসাধারণ সম্পাদক শাহজাহান এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী খোকনসহ অন্যান্য নেতারা ।
উল্লেখ্য, গত ১৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ৫১ সদস্যবিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি অনুমোদন করে ।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত জেলা কমিটির নেতারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ।

