শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের নয়াকান্দী সড়ক দুর্ঘটনায় নিহত তাহেরের লাশ দাফন সম্পন্য

🕙 প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ । ৫:৫১ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত তাহের আলীর (৬০) মরদেহ দাফন সম্পন্য হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে পশ্চিম হাসলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বালিরটেক — মানিকগঞ্জ সড়কের মানিকগঞ্জ নয়াকান্দী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
নিহত তাহের আলী সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে ছিলিন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহের আলী বৃহস্পতিবার সকাল দশটার দিকে তার অসুস্থ স্ত্রীকে চিকিৎসার উদ্দেশ্যে হাসলী কবরস্থান মোড় থেকে হ্যালোবাইকে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। হ্যালোাইকটি নয়াকান্দী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসাএকটি মোটরসাইকেল বাউলি দিয়ে সামনে গেলে হ্যালোবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে পথিমধ্যে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রীসহ আরো দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত তাহের পেশায় একজন কৃষক ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশটি তাদের পরিবারের কাছে হম্তান্তর করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ