বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

🕙 প্রকাশিত : ১৫ মে, ২০২৬ । ৩:৪৬ অপরাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের রায় ও ডিক্রি প্রাপ্ত জমিতে পাট বীজ রোপণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক ও তার পরিবার। হামলায় আহত ওই সাংবাদিক দৈনিক নয়া দিগন্ত সাটুরিয়া উপজেলা প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাটুরিয়ার আগ সাভার মৌজার আরএস ৯৪ খতিয়ানের ৮নং দাগের ৪৭ শতাংশ জমিসহ অন্যান্য জমি নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিষয়ে সাংবাদিক হুমায়ুন কবীরের পিতা নূর মোহাম্মদ বিজ্ঞ সাটুরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি বন্টন মোকদ্দমা (দেঃ মোঃ ১৫৭/২০০৭) দায়ের করলে গত ০৮ মে ২০২৫ তারিখে আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।

ভুক্তভোগী সাংবাদিক হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে তিনি তার পিতা ও ভাইকে নিয়ে ওই জমিতে পাট বীজ রোপণ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বিবাদী আরান (৫৫), ছামাদ (৬০) ও সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, ১নং বিবাদী আরান সাংবাদিক হুমায়ুনকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এসময় ৩নং বিবাদী সালমা ধারালো কাস্তে দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তার ভাই আনিছ তাকে উদ্ধার করতে এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান,এখনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ