সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৩ মে, ২০২৬ । ৮:০৮ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার (২৩ মে) রাইল্যা আব্দুল জব্বার পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির নির্দেশনায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার প্রায় ২ হাজার নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও ছিল।

দৈনিক টেলিগ্রাম

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ঔষুধ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসক ও শতাধিক জনবল এ কার্যক্রমে অংশ নেন।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, “বিনামূল্যে চিকিৎসাসেবার এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে আমরা এ ধরনের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”

দৈনিক টেলিগ্রাম

কর্তৃপক্ষ জানায়, যেসব রোগীর অপারেশনের প্রয়োজন হবে তাদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ