রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, হাওড় উন্নয়নে টাস্কফোর্স চাইলেন ডেপুটি স্পিকার

🕙 প্রকাশিত : ১৭ মে, ২০২৬ । ৩:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ড্রিম প্রজেক্ট ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে প্রকৃত গরিবদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কিছু আমলার অনিয়ম ও দুর্নীতির কারণে দরিদ্র জনগোষ্ঠী তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকে দেশের হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে হাওড় ইজারা বা লিজ দেওয়ার মাধ্যমে সেখানে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যা হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হাওড় অঞ্চলের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় তিন গুণ বেশি তথ্য দেখানো হয়েছে এবং সেখানে ভুয়া নাম অন্তর্ভুক্তির ঘটনাও ঘটেছে।

হাওড় এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান বের করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানান ব্যারিস্টার কায়সার কামাল।

সেমিনারে বক্তারা হাওড় অঞ্চলের কৃষক ও চাষিদের দুঃখ-দুর্দশা, কৃষি সংকট এবং উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ